জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
১০:০০ পূর্বাহ্ণ
122 ভিউ

আরও খবর

রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০

আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা

“এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা

রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ

জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:০০ 122 ভিউ
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে পরিকল্পিত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড। তবে পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র-জনতার। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। উপদেষ্টার দাবি, ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ আক্রমণের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। অভ্যুত্থানের প্রথম এই অংশকে ‘মেটিকুলাসলি ডিজাইনড’ বলে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের দুটি অংশ। ৫ জুন থেকে ১৮ জুলাই। এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল। আর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল।’ মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেন, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা, ‘৬৯-এর গণ-অভ্যুত্থান, ‘৭১-এর মার্চের অসহযোগ আন্দোলন এবং বাঙালি-বিহারি দাঙ্গা সবই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার ফসল। সেসব ঘটনায় নেতৃত্ব যারা দিয়েছেন, তারা কেউই পাপবোধে ভোগেননি। বরং তাদের নিয়েই জাতি গর্ব করে। তার প্রশ্ন, ‘যদি সিরাজুল আলম খান, তাজউদ্দিন আহমদ, সিরাজ শিকদার, মওলানা ভাসানী কিংবা শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হতে লজ্জা না পান, তবে ‘২৪-এর গণ-অভ্যুত্থান পরিকল্পিত হলে বর্তমান প্রজন্ম গর্বিত হবে না কেন?’ পোস্টে তিনি আরও দাবি করেন, ৩ জুলাইয়ের একদফা ঘোষণার আগে জাতিসংঘ ছাড়া কোনও বিদেশি শক্তি কিংবা সামরিক বাহিনীর বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না এই অভ্যুত্থানে। তিনি বলেন, ভারতের সঙ্গে বৈঠক করে আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করা হয়েছে। সেক্ষেত্রে, কোনো বিদেশি শক্তির সমর্থন ছাড়াই কেবল জনগণের অভ্যুত্থান ঘটিয়ে হাসিনা সরকারের পতন ঘটাতে পারলে নেতাদের গালি কেন শোনা লাগবে? জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে দুই পর্বে ভাগ করেছেন তিনি, ‘৫ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত সময়টিতে অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নেতৃত্ব গড়ে তোলা হয়, যা ছিল নিখুঁতভাবে পরিকল্পিত। এরপর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার সর্বস্তরের অংশগ্রহণে আত্মদানের মধ্য দিয়ে অভ্যুত্থান সফল হয়।’ মাহফুজ আলম আরও জানান, ২ আগস্ট শুক্রবার রাতেও অভ্যুত্থান সামরিক মোড় নেওয়ার ঝুঁকিতে ছিল, তবে নেতৃত্বের দৃঢ়তায় সেই বিপদও এড়ানো গেছে। তথ্য উপদেষ্টার মতে, জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার আগে পরিকল্পিত প্রস্তুতিও সমান অপরিহার্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া