জুনেও অনিশ্চিত সাফ ফুটবল – বর্ণমালা টেলিভিশন

জুনেও অনিশ্চিত সাফ ফুটবল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৩৫ 117 ভিউ
ভেন্যু নির্ধারণ হয়নি। ফলে সাত দেশের ফুটবলার নিবন্ধনের কাজও শুরু হয়নি। এ বছর জুনের তৃতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সেই হিসাবে আর মাত্র মাসদুয়েক বাকি। তার আগে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মার্কেটিং পার্টনার বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। সাফের পরবর্তী কংগ্রেস সভায় সিদ্ধান্ত আসবে।’ সাফের কংগ্রেস ২৪ মে নেপালের কাঠমান্ডুতে। সভার সিদ্ধান্তের অপেক্ষার অর্থ জুনে সাফ হওয়া প্রায় অসম্ভব। সাফ সভাপতির মন্তব্য, ‘সভার আগে আমার পক্ষে এ নিয়ে কিছু বলা সম্ভব নয়। সভায় উপস্থিত দেশগুলো তাদের মতামত রাখবে। এর ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে।’ সাফ এ বছরের শুরুতে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা ছিল। মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভও এতে সম্মত ছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি কেন্দ্রীয় ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। মার্কেটিং পার্টনারের পছন্দের ভেন্যু ভারত ও বাংলাদেশ হলেও নানা বিবেচনায় এই দুই দেশ পিছিয়ে পড়ে। পরে শ্রীলংকা সাফ আয়োজনে আগ্রহ দেখায়। সাফের সভায় মার্কেটিং পার্টনারের মূল্যায়নের ভিত্তিতে শ্রীলংকা স্বাগতিক হচ্ছে, এই আলোচনা হয়েছিল। শ্রীলংকা ফুটবল ফেডারেশন তাদের অফিশিয়াল পেজে নিজেদের স্বাগতিক ঘোষণা করে। ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচের পর বাংলাদেশের পরিকল্পনায় ছিল সাফ টুর্নামেন্ট। জুনে সাফ না হলে বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তন আসবে। সেক্ষেত্রে ৯ অক্টোবর বাংলাদেশে হংকংয়ের পরবর্তী হোম ম্যাচের আগে নির্ধারিত কোনো সূচি নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?