জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি – বর্ণমালা টেলিভিশন

জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৭ 76 ভিউ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে আড়াইশ পার করা পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা। বোলিংয়ে নেমে শুরু থেকেই জিম্বাবুয়েকে কোণঠাসা করে রেখেছিলেন টাইগার বোলাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে যুবারা। এর ফলে আগেই বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশের জয় দিয়েই সমাপ্তি ঘটলো। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ শনিবার (৩১ জানুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের হয়ে ওপেনিং জুটিতে ২০ রান তোলেন রিফাত বেগ এবং জাওয়াদ আবরার। ১৪ বলে ১৫ রান করে বিদায় নেন রিফাত। এরপর ক্রিজে আসেন আজিজুল হাকিম তামিম। বেশ সংগ্রাম করে এগিয়েছেন তামিম এবং আবরার। ৪৮ বলে ২৫ রানের ইনিংস খেলে আবরার বিদায় নেন। তবে দারুণ লড়াকু ব্যাটিংয়ে চাপের মুখে ফিফটি হাঁকান তামিম। ৮৭ বলে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। তামিম ছাড়াও লড়াকু ব্যাটিংয়ে দলের হাল ধরেছিলেন রিজান হোসেন। ফিফটির আগেই থেমেছেন যদিও। ৬৮ বলে ৪৭ রান করে বিদায় নেন রিজান। মাঝে টপাটপ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। আড়াইশ তো দূর, ২৪০ করতে পারলেই মনে হচ্ছিল সন্তুষ্ট থাকা যাবে। তবে ঠিকই আড়াইশ পার করেছে বাংলাদেশ। শেষ দিকে শাহরিয়ার আহমেদের ১১ বলে ১৫ রানের ক্যামিওর সাথে ১৩ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেছেন আল ফাহাদ। শেষ ওভারে ২২ রান নিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে বাংলাদেশ। শেষ ৩ ওভারে আসে ৩৯ রান, শেষ ১০ ওভারে এসেছে ৭৯ রান। ইকবাল হোসেন ইমন ২ বলে ৮ রান করে টিকে ছিলেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন টাটেন্ডা চিমুগোরো, শেলটন মাজভিটোরেরা এবং মাইকেল বিলগনাট। বোলিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন ইকবাল হোসেন ইমন। জিম্বাবুয়ের দুই ওপেনারকে দলের ৬ রানের মধ্যে ফিরিয়েছেন তিনি। তিনে নামা কিয়ান বিলগনাটকে বিদায় করেছেন আল ফাহাদ। ১৫ রানের মধ্যে হাওয়া ৩ উইকেট। এরপর আরও ২ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। যদিও মাঝে একটা জুটি হয়েছে। অধিনায়ক সিমবারাশা মুদজেনগেরেরের সাথে লিরয় চিওয়াউলার জুটিতে এসেছে ২৭ রান। লিরয়কে বোল্ড করে জুটি ভেঙেছেন সেই ইমন। পরে মাইকেল বিলগনাটকেও ফেরান ইমন। জিম্বাবুয়ের ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দেননি টাইগার পেসার ইকবাল হোসেন ইমন। পরে ব্রেন্ডন এনদিওয়ানিকে ফেরান রিজান হোসেন। ৩৭ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন ব্রেন্ডন। অধিনায়ক সিমবারাশা অবশ্য টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংসকে টানতে থাকেন তিনি। সুযোগ বুঝে বের করছিলেন বাউন্ডারিও। রানও বাড়িয়ে নিচ্ছিলেন। নিজে চলে যান ফিফটির কাছাকাছি। আরেক প্রান্তে টাটেন্ডা চিমুগোরো বেশি একটা সুবিধা করতে পারেননি। ১২ বলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তাকে ফেরান অধিনায়ক আজিজুল হাকিম তামিম, দারুণ স্টাম্পিং করেছেন ফরিদ হাসান। ১১ বলে ২ রান করা পানাশে মাজাইকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন ইমন। শেষ দিকে বাংলাদেশের জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায়। অধিনায়ক সিমবারাশা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, তুলেছেন ফিফটিও। শেষ দিকে সিমবারাশার ব্যাটে চড়েই এগিয়েছে জিম্বাবুয়ে। ১২১ বলে ৭০ রান করে দলের ১৭৩ রানের মাথাতে আউট হন অধিনায়ক। তাকে ফিরিয়েছেন আল ফাহাদ। শেলটন মাজভিতোরে ৪২ বলে ৪২ রান করে টিকে ছিলেন। ১৭৯ রান করে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ২ উইকেট তোলেন আল ফাহাদ। ১টি করে উইকেট নিয়েছেন রিজান হোসেন এবং আজিজুল হাকিম তামিম। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়েই আসরের সমাপ্তি টানল টাইগাররা। ১০ ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতল ইকবাল হোসেন ইমন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন