জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ | ৭:০৭ 63 ভিউ
জার্মানির ৩৪টি শহরে কয়েক হাজার জেন-জি তরুণ-তরুণী বিক্ষোভে অংশ নিয়েছেন৷ বিক্ষোভকারীরা স্কুলগুলোতে অধিক অর্থায়ন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপ, বৃহত্তর সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সুরক্ষায় জোরালো ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তারা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থা আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সতর্ক করেছিল, চরমপন্থি গোষ্ঠীগুলো এই বিক্ষোভের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তবে পরবর্তীতে পুলিশ জানিয়েছে, অনেক শহরেই বিক্ষোভের শুরুটা ছিল মূলত শান্তিপূর্ণ। কোলন শহরে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা এবং আতশবাজি ব্যবহারের কারণে পুলিশ পূর্বনির্ধারিত পদযাত্রাটি বাতিল করে দেয়। তবে রাইন নদীর তীরে সমাবেশটি অব্যাহত থাকে। স্টুটগার্টে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা, আতশবাজি ব্যবহার করা এবং নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার কারণে পুলিশ বারবার পদযাত্রাটি থামিয়ে দেয়।

গণমাধ্যমের বিরুদ্ধে মনোযোগ সরিয়ে দেয়ার অভিযোগ

বিক্ষোভের আয়োজকেরা গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতার আতঙ্ক ছড়ানোর এবং তাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন। আন্দোলনের মুখপাত্র ভেরোনিকা ডিনটার জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচলান্ডফুংক-কে বলেছেন, “আমাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরানোর জন্য একটি ‘সহিংসতার বয়ান’ ব্যবহার করা হচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন যে, জেন-জি রেগেল্ট- (জেন-জি দায়িত্ব নিচ্ছে) শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছে। তিনি তাদের প্রকাশিত নীতিমালার দিকে ইঙ্গিত করে বলেন, যারা এই নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হয়েছে। বিক্ষোভের আয়োজকদের সাংগঠনিক কাঠানো নিয়ে অস্পষ্টতার উদ্বেগের কথা জানিয়ে জার্মানির জাতীয় স্কুল শিক্ষার্থী প্রতিনিধি সংস্থা এই আন্দোলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে৷ এই সিদ্ধান্তের বিষয়েও দুঃখ প্রকাশ করেন ডিনটার। অনলাইনে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ এতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও বাস্তবে কতজন উপস্থিত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’