জামালগঞ্জে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

জামালগঞ্জে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:০৬ 135 ভিউ
সুনামগঞ্জের জামালগঞ্জে তিন কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নয়াহালট গ্রামের কামরান মিয়া (৫৫), উজ্জ্বল মিয়া (৩০), শহীদ মিয়া (৫৯) ও দক্ষিণ কামলাবাজ গ্রামের কবির হোসেন (৪৬)। যৌথবাহিনীর দাবি, গ্রেফতারকৃত সবাই মাদক কারবারি। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নয়াহালট গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চারজনকে আটক করে তাদের ঘর তল্লাশি করা হয়। তাদের ঘর থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে জামালগঞ্জ থানায় একটি মামলা করা হয়। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির