জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মার্চ, ২০২৫
১১:২৬ পূর্বাহ্ণ
163 ভিউ

জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:২৬ 163 ভিউ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচন ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, গণপরিষদের প্রয়োজন আছে কি? বাংলাদেশে একটি সংবিধান আছে, সেই সংবিধান তো বাতিল করা হয়নি। সুতরাং একটি সংবিধান বিদ্যমান থাকার পরও গণপরিষদ নির্বাচনের কোন প্রয়োজন নেই। এই দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, কে কি পোশাক পরবে না পরবে সেটা বলা হচ্ছে, এই সব বলে একটি ঘোলা পানির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে জাতির কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে পতিত দলের। তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটি জাতীয় নির্বাচন করে সংবিধানে যা যা সংশোধন প্রয়োজন তা করতে হবে, বিএনপি তো মানা করছে না। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি