জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক – বর্ণমালা টেলিভিশন

জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৮:০৩ 59 ভিউ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগে থেকে ছিলেন হাসিবুল হাসান শান্ত, আর নতুন করে নির্বাচক হিসেবে প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন বাশার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ ঠিক করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বিসিবি। ৫৩ বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্বাচক প্যানেলে আগে থেকে যুক্ত আছেন সাবেক বাংলাদেশি পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের অংশ তিনি। এই প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সব ফরম্যাট মিলিয়ে ২০,০০০-এর বেশি রান করেছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের জাতীয় রেকর্ডের অধিকারী। অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতাসম্পন্ন, যার মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি প্রতিভা অন্বেষণ ও বিকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ