জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার – বর্ণমালা টেলিভিশন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৬ | ১০:৩৩ 132 ভিউ
ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া ও ক্ষমতাচ্যুত করার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র আজ রোববার (৪ জানুয়ারি) জানায়, কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে, কোনো সার্বভৌম রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সোমবারের বৈঠকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বৈধতা নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গত অক্টোবর ও ডিসেম্বর মাসে দুবার বৈঠক করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল ও সংকটপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কূটনীতিকরা। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা শনিবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযানের কঠোর সমালোচনা করেন। তিনি একে ঔপনিবেশিক যুদ্ধ হিসেবে বর্ণনা করে। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার জনগণের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা ধ্বংস করার চেষ্টা। শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডো অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার ছবিও প্রকাশ কিরেন তিনি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, মাদুরো ছিলেন একজন অভিযুক্ত ও অবৈধ স্বৈরশাসক, যিনি একটি ঘোষিত মাদক-সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং যার কর্মকাণ্ডে মার্কিন নাগরিকরা নিহত হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’