জরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি – বর্ণমালা টেলিভিশন

জরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৪৯ 52 ভিউ
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এই ম্যাচটি বয়কট করবে। যদিও এই হুমকি ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটেনি, বরং পরিস্থিতি এখনো যেখানে ছিল সেখানেই থমকে আছে। এর মধ্যেই বিকাল হতে ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে আইসিসির জরুরি বোর্ড সভার খবর আসে। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত সভার কোনো অগ্রগতি নেই। ক্রিকবাজ আইসিসির ১৬ সদস্যের বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে জেনেছে, কোনো জরুরি সভার ব্যাপারে তারা অবহিত নন। এদিকে ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠিই দেয়নি। এখন পর্যন্ত পাকিস্তানের হাতে সম্বল বলতে পাকিস্তান সরকারের একটি ‘এক্স’ পোস্ট। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কখনোই দাপ্তরিক যোগাযোগ হিসেবে গণ্য করা হয় না। আইসিসি রোববার রাতেই এক কড়া বিবৃতিতে জানিয়ে দিয়েছে, বিশ্ব আসরে বাছবিচার করে খেলার সুযোগ নেই। বল এখন পুরোপুরি পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে সংস্থাটি। আইসিসি বিবৃতিতে বলেছে, ‘পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে আইসিসি। তবে বৈশ্বিক আসরে বাছবিচার করে খেলার অবস্থান মেনে নেওয়া কঠিন। আইসিসির টুর্নামেন্টগুলো সততা, প্রতিযোগিতা ও নিরপেক্ষতার ওপর ভিত্তি করে আয়োজিত হয়। এ ধরনের আচরণ টুর্নামেন্টের পবিত্রতা ক্ষুণ্ণ করে।’ ক্রিকবাজের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসবে এবং আইসিসির নিয়ম মেনেই খেলবে। তারা সেখানে উদাহরণ টেনেছে গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের একটি ম্যাচকে। যেখানে সারা দিন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শুরুর মাত্র আধাঘণ্টা আগে খেলার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। কলম্বোর ভারত-পাকিস্তানের ম্যাচের এখনও দুই সপ্তাহ বাকি। তাই পাকিস্তান আবারও ‘ইউ-টার্ন’ নেবে কি না, তা সময়ই বলে দেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার