জরায়ু ক্যান্সার কী, কেন হয় ও চিকিৎসা – বর্ণমালা টেলিভিশন

জরায়ু ক্যান্সার কী, কেন হয় ও চিকিৎসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:১১ 178 ভিউ
জরায়ু ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার একটি নীরব অথচ ভয়ংকর রোগ, যা নারীর প্রজনন ব্যবস্থাকে মারাত্মক প্রভাবিত করে। এর প্রভাব গভীর হতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু হলে এটি থেকে নিরাপদে থাকা সম্ভব। জরায়ু ক্যান্সারের জটিলতা: জরায়ু ক্যান্সার যদি যথাসময়ে শনাক্ত ও চিকিৎসা করা না হয়, তাহলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যা একজন নারীর স্বাস্থ্য এবং সুস্থতার ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। যেমন ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা মূত্রাশয়ের মতো অঙ্গগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এতে এ রোগের চিকিৎসা আরও দুরূহ হয়ে উঠতে পারে। অন্ত্র এবং মূত্রাশয়ের কর্মহীনতা প্রস্রাব এবং মলত্যাগে জটিলতা সৃষ্টি করতে পারে। ব্যথা এবং অস্বস্তি, যা একজন নারীর স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত করতে পারে। মেটাস্টেসিস-লিভার এবং ফুসফুসের মতো দূরবর্তী অঙ্গগুলোতে ছড়িয়ে পড়লে জীবনের ঝুঁকি হতে পারে। কেন হয়: এন্ডোমেট্রিয়াম কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জরায়ু ক্যান্সার হয়। ঝুঁকিতে কারা: বয়স ৬০ বা তদূর্ধ্ব বয়সের নারীদের হয়, যাদের মেনোপজ হয়ে গেছে। রিপ্রোডাকটিভ বয়সে পলিস্পিটিক ওভারিয়ান সিনড্রোম রোগে ভুগলে। অনিয়মিত মাসিক হলে। ৪০ বছর বয়সের পর জোরালো মাসিক প্রবাহ হলে। বন্ধ্যত্ব থাকলে। ডিএমআই এইচটিএস থাকলে। অতিরিক্ত ওজন থাকলে। ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে। এস্ট্রোজেন হরমোন থেরাপি নিলে। ব্রেস্ট ক্যান্সারের জন্য ট্যামোজেফিন সেবন করলে। আগে কোনো ক্যান্সারের জন্য আরটি নিলে। কম বয়সে মাসিক শুরু হলে ও দেরিতে মেনোপজ হলে। উপসর্গ: মেনোপজের পর ভেজাইনাল ব্লেডিং হলে। দুর্গন্ধযুক্ত স্রাবগেলে (মেনোপজের পর)। নিচের পেটে ব্যথা থাকলে। প্রকারভেদ: হিস্টোপেথোলজিক্যাল প্রকারভেদ—টাইপ ১: এন্ডোমেট্রয়েড অ্যাডেনোকার্সিনোমা তুলনামূলকভাবে কম ছডায়। টাইপ ২: নন-এন্ডোমেট্রয়েড অ্যাডেনোকার্সিনোমা দ্রুত ছড়ায়। আণবিক প্রকারভেদ—১. POLE রূপান্তরিত। (৭-৯%)। ২. d MMR ১৫-২০%। ৩. P53 রূপান্তর (২৫-৩০%) ৪. অনির্দিষ্ট- (এনএসএমএফ) (৫০-৫৫%)। ফিগো স্টেজিং—স্টেজ-১: ক্যান্সার জরায়ুর মধ্যে সীমাবদ্ধ। স্টেজ-২: ক্যান্সার সসারভিক্সে ছড়ায়। স্টেজ-৩: ক্যান্সার ডিম্বাশয় ও ভেজাইনাতে ছড়ায়। স্টেজ-৪: মূত্রথলি ও Recturn-এ ছড়ায়। পরীক্ষা: ১. টিভিএস, ২. এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং, ৩ ফ্র্যাকশনাল কিউরেটেজ, ৪. হিস্টেরোস্কোপি, ৫. পেলভিকের এমআরআই ও ৬. ডাব্লিউ/এ সিটি স্ক্যান। চিকিৎসা: ১. হিস্টেরেক্টমি প্রাথমিক পর্যায় (সরল, র‌্যাডিকাল), ২. কেমোথেরাপি, ৩. রেডিওথেরাপি, ৪. হরমোন থেরাপি, ৫. Fmnero থেরাপি ও ৬. লক্ষ্যযুক্ত থেরাপি। ডা. পবিনা আফরোজ পারভীন স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যান্সার ও ল্যাপারোস্কোপিক সার্জন কনসালট্যান্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক