ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ – বর্ণমালা টেলিভিশন

ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ৪:২০ 23 ভিউ
বাংলাদেশ টেস্ট দলের অফ স্পিনার নাঈম হাসান সিএনজি করে চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজের বাসায় ফিরছিলেন। তারমধ্যে লালখান বাজার এলাকায় তাকে আটকে ডিবি পুলিশ তুলে নিয়ে পাইপ দিয়ে পিটিয়েছে। স্থানীয়রা জানান ছাত্রলীগ নেতা গভীর রাতে বিমানবন্দর থেকে ফিরে এসেছেন ভেবে এই ক্রিকেটারকে নির্যাতন করা হয়েছে। পরে লোকজন জড়ো হলে চাপে পড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে শুক্রবার রাতে চট্টগ্রামের ফ্লাইট ধরেন নাঈম। বিমানবন্দর থেকে নেমে রাত সাড়ে দশটায় বাসায় ফেরার পথে তাকে আটকায় পুলিশ। প্রথমে গাড়ির কাগজ দেখার ভান করে নাঈমকে কলার ধরে টেনে নামিয়ে পাইপ দিয়ে পেটানো শুরু করে। তিনি নিজের পরিচয় দিলেও সেটা আমলে নেয়নি তারা। এক পর্যায়ে জড়ো হওয়া সাধারণ মানুষ নাঈমকে শনাক্ত করলে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়েন। পরে খুলশি থানায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেও নাঈমের সঙ্গে খারাপ আচরণ করে পুলিশ। এরমধ্যে গণমাধ্যম কর্মীরা চলে এলে পুলিশ নরম হয়ে যায়। নাঈম বলেন, ‘আমি হয়ত পরিচিত ক্রিকেটার হওয়ার শেষ পর্যন্ত বেঁচে গিয়েছি। কিন্তু কেউ না চিনলে অন্য মানুষদের তারা তাহলে কী করতেন? অন্য একটা গাড়িতে করে কোথায় নিয়ে যেতে চাইছিলো? গুম করে দিচ্ছে কত মানুষ কে জানে।’ মহানগর বিএনপির নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব হাসানের পুত্র ক্রিকেটার নাঈম হাসান, পুরস্কার হাতে প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রামে গত কয়েকদিন ধরেই ছাত্রলীগ মিছিল করায় পুলিশ তাদের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছিল। ছাত্রলীগ বানিয়ে অনেক সাধারণ মানুষকেও ধরে নিয়ে তারা জিম্মি করে ব্যবসা করছে। কেউ বিদেশ থেকে ফিরলে তাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে জুলুম-নির্যাতন করছে পুলিশ, জানান স্থানীয়রা। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও (কোয়াব) এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। বিসিবি ও কোয়াব জানায়, একজন খেলোয়াড়ের সঙ্গে, দেশের একজন নাগরিকের সঙ্গে পুলিশের এই আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫