ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
৬:৪৮ পূর্বাহ্ণ
129 ভিউ

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৮ 129 ভিউ
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেলমেটধারী এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে। রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় আট-নয় মাস আগে পাড়ার ভেতরে কিছু লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বিরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা করেছে। আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি রাহাতের ওপর হামলা চালিয়ে দুই পায়ে-হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। কারা এ হামলা চালিয়েছে পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে দেওয়া হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে