চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন – বর্ণমালা টেলিভিশন

চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১১:০৬ 145 ভিউ
পেশাদার ফুটবল লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ২৩ বছর পর লিগ শিরোপা জয় উদযাপন করবে সাদা-কালো শিবিরে। ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্লাব। ১ জুন সংবর্ধনা অনুষ্ঠান ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবছেন ক্লাব কর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও মোহামেডানের স্থায়ী সদস্য ফজলুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমরা ছেলেদের সংবর্ধনা দিতে চাই। বৃষ্টির দিন। ক্লাব টেন্টে অনুষ্ঠান করলে বৃষ্টিতে সব মাটি হয়ে যাবে। তাই আমরা ভাবছি হ্যান্ডবল স্টেডিয়ামে করব। ৩১ মে পুরুষ জাতীয় হ্যান্ডবলের ফাইনাল। পরদিন সংবর্ধনা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। তিনি থাকবেন।’ পেশাদার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় বাফুফে সভাপতিকে মিষ্টিমুখ করিয়েছে মোহামেডান। ফজলুর রহমান বলেন, ‘শুক্রবার কুমিল্লায় মোহামেডানের ম্যাচ। ওই দিন তাবিথ আউয়াল যশোরে যাবেন। সহসভাপতি ইমরুল হাসান কুমিল্লায় ট্রফি দিতে চেয়েছেন। আমরা বলেছি, ট্রফি গ্রহণ অনুষ্ঠানে আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকতে চান। তবে বাফুফে সভাপতি না থাকলে তিনি থাকবেন না। মোহামেডানের পরবর্তী ম্যাচ গাজীপুরে। সেখানে পরিবেশ অনুকূল নয়। তাই বাফুফে সভা করে ঠিক করবে কবে নাগাদ ট্রফি দেওয়া যায়।’ চ্যাম্পিয়ন মোহামেডানের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো বকেয়া রয়েছে। এ নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান অন্য কর্মকর্তাদের সঙ্গে সভা করে ঈদের আগে সবার বকেয়া চুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। এ সময়ে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসানুজ্জামান বাবলু, কাজী জসিমউদদীন জোসি, রিয়াজ উদদীন আহমেদ, বাফুফে সদস্য ও মোহামেডান ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম, বাফুফে সদস্য শাখাওয়াত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?