চ্যাম্পিয়ন্স লিগে আগে এমন কখনও হয়নি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ মার্চ, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ
146 ভিউ

চ্যাম্পিয়ন্স লিগে আগে এমন কখনও হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 146 ভিউ
চ্যাম্পিয়ন্স লিগে আগে এমন কখনও হয়নি। প্রথম লেগে প্রতিপক্ষর মাঠ থেকে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে হারেনি। সেই বৃত্ত ভেঙে দিয়েছে পিএসজি। তাও নাটকীয়ভাবে। দুই লেগ মিলে এগিয়ে যাওয়া-পিছিয়ে পড়া খেলা সবশেষ ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানেই অলরেডদের স্বপ্নভঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে অপয়া ভেন্যু থেকে জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে তারাই ছিল ‘প্রতিবেশি’। গোলে শট, আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় ভুগেছে আর্নে স্লটের শিষ্যরা। এক গোলে এগিয়ে থেকেও তাই আসে হার। এদিন উসমান দেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যর্থ হন আলিসন বেকার। ৪:১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে প্যারিসের দলটি। অ্যানফিল্ডে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করেন উসমান দেম্বেলে। এরপর আক্রমণ-প্রতি আক্রমণের খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আসেনি ফয়সালা। জমজমাট ম্যাচটি এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। তাতেই গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া লিভারপুল নেয় বিদায়। পিএসজির পেনাল্টি শটে ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের শট ঠেকাতে পারেননি আলিসন বেকার। আর লিভারপুলের ডারউইন নুনেস ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে পিএসজির নায়ক বনে যান দোন্নারুমা। অ্যাস্টন ভিলা অথবা ক্লাব বুর্গের কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে পিএসজি। শেষ আটে প্যারিসের ক্লাবটির প্রথম লেগ ৮ এপ্রিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা