চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ জানুয়ারি, ২০২৫
৭:২৮ পূর্বাহ্ণ
181 ভিউ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৭:২৮ 181 ভিউ
গেল বছর কাউন্টি ক্রিকেটে শুধু একটি ম্যাচ খেলেছিলেন। বল হাতে ৯ উইকেট পেয়ে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু সেই পারফরম্যান্স কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সাকিব আল হাসানকে। কারণ সেই ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জেরে যে এখন বোলিং-ই করতে পারছেন না তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই ফের বোলিংয়ের অনুমতি পাবেন তিনি। প্রথমবারে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব। তখনই তার ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। এবার শোনা যাচ্ছে, ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি সাকিব। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের থাকা না থাকা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বোলিংয়ে নিষেধাজ্ঞা নিশ্চয়ই তার পাকিস্তানের বিমানে চড়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। যদিও এখনো পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাসখানেকের বেশি সময় রয়েছে। তবে বোলিং অ্যাকশন নিয়ে বড়সড় বিপদেই পড়েছেন সাকিব, তা বলাই বাহুল্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা