চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ মার্চ, ২০২৫
৯:৩৮ পূর্বাহ্ণ
143 ভিউ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৩৮ 143 ভিউ
পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানিয়েছেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ। কিন্তু যে রকম পারফর্ম করা উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন একটা টুর্নামেন্ট। হারানোর জন্য এখানে দ্বিতীয় সারির কোনো দল নেই। কাউকে হারাতে হলে সেটা আপনার সমকক্ষ দলই হবে, অথবা আপনার চেয়ে ভালো। সে জন্যই এটাকে বলে চ্যাম্পিয়নস ট্রফি। তিনটি সুযোগের দুটিতেই হেরে গেলে আপনি শেষ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আকিব এসেছিলেন আসন্ন নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দল ঘোষণা করতে। সেখানে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানান, ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানই অধিনায়ক হিসেবে থাকছেন, তবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সালমান আলী আগা। ১৬ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান দায়িত্বটাকে সম্মান হিসেবেই নিচ্ছেন। বলেছেন, আমি খুবই রোমাঞ্চিত। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। আমার জন্য এটা সম্মানের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা