চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর – বর্ণমালা টেলিভিশন

চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪১ 110 ভিউ
সহ-অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে আচরণ ঘিরে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদী। ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযোগ ওঠে, মঞ্চে সারা অর্জুনকে নাকি চুম্বন করেছেন তিনি। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় রাকেশ বেদী অভিনয় করেছেন পাকিস্তানি রাজনীতিবিদ জামালির চরিত্রে। এতে সারা অর্জুন তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় সারার অভিনয় প্রশংসা কুড়িয়েছে, তেমনই সিনেমা মুক্তির আগে একটি মুহূর্তকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আবার পর সামাজিক মাধ্যমে দাবি করা হয়, অনুষ্ঠানের মঞ্চে রাকেশ বেদী নাকি সারার কাঁধে উদ্দেশ্যপ্রনোদিতভাবে চুম্বন করেছেন। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ৭১ বছর বয়সি অভিনেতা বলেন, এই অভিযোগকারীরা ‘স্টুপিড’ এবং বিষয়টি সম্পূর্ণ বিকৃতভাবে দেখা হচ্ছে। রাকেশ বেদী স্পষ্ট ভাষায় জানান, সারা অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ পারিবারিক ও সম্মানজনক-পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই। তিনি বলেন, “সারা আমার অর্ধেক বয়সেরও কম এবং ছবিতে সে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ের সময় যখনই দেখা হতো, ঠিক বাবার সঙ্গে মেয়ের মতোই আমাকে জড়িয়ে ধরত। আমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা পর্দাতেও ধরা পড়েছে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি।” মানুষের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। তাঁর কথায়, ‘একজন বয়স্ক মানুষের স্নেহকে যদি কেউ অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের মানসিকতার সমস্যা। আমি সেখানে আর কী করতে পারি।’ বিতর্কের যুক্তিকে সম্পূর্ণ অবান্তর বলে উল্লেখ করে রাকেশ বেদী বলেন, ‘অনুষ্ঠানে সারার বাবা-মাও উপস্থিত ছিলেন। বলা যায়, তারা মঞ্চের সামনেই ছিলেন। সেই সময় প্রকাশ্যে আমি কেন খারাপ উদ্দেশ্যে এমন কিছু করব! মানুষ অকারণে সোশ্যাল মিডিয়ায় ইস্যু বানাচ্ছে।’ সূত্র: দ্য ওয়াল এদিকে সব বিতর্কের মাঝেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৫০০ কোটি টাকা নেট আয় অতিক্রম করেছে। ‘ধুরন্ধর’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন, সৌম্যা টন্ডন, ড্যানিশ পান্ডোর ও সারা অর্জুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?