চরমোনাই পীরের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০২৬
৬:০৩ পূর্বাহ্ণ
93 ভিউ

চরমোনাই পীরের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৬:০৩ 93 ভিউ
জোট ভাঙলেও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন তাঁর সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না।’ আজ রোববার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন আব্দুল্লাহ তাহের। তিনি বলেন, ‘ফয়জুল করীমের বিরুদ্ধে জামায়াতের যে প্রার্থী রয়েছেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’ ফয়জুল করীমের চরমোনাইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ভাই। তিনি বরিশাল-৫ এবং বরিশাল-৬ আসনে প্রার্থী হয়েছেন। কোন আসনে জামায়াত তাঁকে সমর্থন দেবে তা স্পষ্ট করেননি আবদুল্লাহ তাহের। তিনি শনিবার বলেছিলেন, ফয়জুল করীম শেষ পর্যন্ত যে আসনে নির্বাচন করবেন, ওই আসনে জামায়াতের প্রার্থী থাকবে না চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলনের প্রতি সম্মানে। সংখ্যানুপাতিক নির্বাচন, নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে গত সেপ্টেম্বরে জোট করে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আট দল। ডিসেম্বরের শেষ সপ্তাহে এনসিপিসহ তিনটি দল এই জোটে যোগ দেয়। তবে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় গত শুক্রবার। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০ দল তিনটি আসন উন্মুক্ত রাখাসহ ২৫০ আসনে সমঝোতা ঘোষণা করে। পাঁচটি উন্মুক্তসহ ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখা হয়েছে। উন্মুক্ত আসনে জোটের একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ সিদ্ধান্তে একমত না হয়ে, এককভাবে নির্বাচন করছে ২৬৮ আসনে প্রার্থী দেওয়া ইসলামী আন্দোলন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?