চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫
৫:৫৮ অপরাহ্ণ
127 ভিউ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৫৮ 127 ভিউ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে শিক্ষা বোর্ড কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতি চেষ্টা হয়েছে বলে একটি অভিযোগ দুদকের কাছে আসে। অভিযোগ পেয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া আরও কিছু অভিযোগ ছিল। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে একই অভিযোগে বোর্ড নিজস্বভাবে তদন্তে নামে। গত ১১ সেপ্টেম্বর তিন সদস্যের একটি কমিটি করা হয়। ১৮ সেপ্টেম্বর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ১৫ কর্মদিবস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, দুদকের কর্মকর্তারা যা চেয়েছেন আমরা তা দিয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমরাও তদন্ত কমিটি গঠন করেছি। এর আগে গত ১০ আগস্ট পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়। উত্তরপত্রে নম্বর সংশোধন হয়েছে ১ হাজার ৭৪২ জনের, জিপিএ বদলেছে ৬৪৬ জনের। ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী এবং নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৩৩ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। পুনর্নিরীক্ষণের পর নতুন ফল অনুযায়ী পাসের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২৪৫ জনে, আর জিপিএ-৫ পায় ১১ হাজার ৯০৮ জন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী