নিউজ ডেক্স
আরও খবর
৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ
“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে
পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা
বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি
“ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’
বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে
চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে
এনসিটির পর চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানের হাতে যেতে পারে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গত ২৮শে সেপ্টেম্বর এ নির্দেশনা জারি করা হয়। বর্তমানে টার্মিনালটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, চিটাগং কন্টেইনার টার্মিনালের অপারেটর হিসেবে আরএসজিটিআইকে নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াকরণে আইবিএকে অনুরোধ জানানো হচ্ছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন।
চিঠিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআইয়ের নিয়োগপত্র প্রক্রিয়ার অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি প্রকল্প বাস্তবায়নে আগ্রহী আরএসজিটিআই।
প্রকল্প দুটি হলো সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।
পড়ুন: অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে
সিসিটি পরিচালনার জন্য দেশি-বিদেশি একাধিক প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছে। তবে সৌদি প্রতিষ্ঠানটির প্রতি সরকারের আগ্রহ বেশি বলে জানা গেছে।
টার্মিনাল পরিচালনার প্রস্তাব আলাদাভাবে জমা দেয় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং সৌদি আরবের আরএসজিটিআই। ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব জমা দেয় গত ৮ই এপ্রিল, আর আরএসজিটিআই দেয় ২২শে এপ্রিল। দেশীয় শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপও প্রস্তাব দিয়েছে।
সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনাল পরিচালনাতেও আগ্রহী আরএসজিটিআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুযোগ পেলে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ১৬ শতাংশ পরিচালিত হয় সিসিটির মাধ্যমে। এ ছাড়া এনসিটির অংশ ছিল প্রায় ৪৪ শতাংশ, জিসিবির ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২৪ সালে স্বাক্ষরিত ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে আরএসজিটিআই।
দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে বড় কন্টেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে খসড়া চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এখন আলোচনায় রয়েছে সিসিটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]