গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ মার্চ, ২০২৫
৫:২৩ পূর্বাহ্ণ
157 ভিউ

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:২৩ 157 ভিউ
ম্যাচের যা আগ্রহ ছিল, প্রথম ইনিংসে ইংলিশরা ১৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার পরই শেষ হয়ে গিয়েছিল। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিল সেমিফাইনালে। ইংল্যান্ডের অল্পেতে অলআউট হওয়ার ফলে প্রোটিয়াদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ উইকেটে ইংলিশদের উড়িয়ে তারা বি গ্রুপের সেরা দল হয়ে চলে গেছে শেষ চারে। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭৯ রান তুলে অলআউট হয়, খেলতে পারে মোটে ৩৮.২ ওভার। মার্কো ইয়ানসেনই মূলত তাণ্ডবটা চালিয়েছেন ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের ওপর। ফিল সল্ট আর বেন ডাকেটকে ফিরিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন দলটাকে, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। কোনো ব্যাটার ফিফটি পাননি। সর্বোচ্চ ৩৭ রান এসেছে জো রুটের ব্যাট থেকে। সব প্রোটিয়া বোলারই নিদেনপক্ষে একটি করে উইকেট নিয়েছেন। ইয়ানসেন ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন, সঙ্গে ভিয়ান মুলডারও পেয়েছেন ৩ উইকেট। কেশভ মহারাজ ২টি, লুঙ্গি এনগিদি আর কাগিসো রাবাদা পেয়েছেন একটি করে উইকেট। জবাবে ৪৭ রানে ২ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকাও কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। তবে হাইনরিখ ক্লাসেন আর রাসি ফন ডার ডাসেন মিলে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে সে ধাক্কা সামলান। আদিল রশিদের শিকার হয়ে ক্লাসেন যখন ফিরলেন, তখন ৬ রানের দূরত্বে প্রোটিয়ারা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপসেরা হয়েই শেষ চারে উঠল। অস্ট্রেলিয়া হলো গ্রুপ রানার্স আপ। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ভারত আর নিউজিল্যান্ড। দুই দলই শেষ চার নিশ্চিত করে ফেলেছে। ফলে তাদের ম্যাচের ফল এবার নির্ধারণ করবে শেষ চারে কে কাদের বিপক্ষে খেলবে। এদিকে টানা তিন হারের পর ইংল্যান্ড এ টুর্নামেন্ট থেকে ফিরছে আট দলের সবচেয়ে বাজে দল হয়ে। বাংলাদেশের লাভই হয়েছে তাতে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা, এ টুর্নামেন্ট তাই তারা শেষ করছেন ষষ্ঠ স্থানে থেকে। যার ফলে ষষ্ঠ দলের প্রাইজমানি হিসেবে প্রাইজমানি হিসেবে এখন বাংলাদেশ পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা