গুগল ক্যালেন্ডারেও হ্যাকারদের ফাঁদ – বর্ণমালা টেলিভিশন

গুগল ক্যালেন্ডারেও হ্যাকারদের ফাঁদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ June, ২০২৫ | ৯:১৪ 481 ভিউ
একটা কথা প্রায়ই ফলে যাচ্ছে, অনলাইনে কিচ্ছুর বিশ্বাস নাই৷ আসলেই তাই। যা কিছু অনলাইন, তা যেন কখনোই ব্যক্তিগত না। এই যেমন ধরুণ, গুগল ক্যালেন্ডারে সব তারিখ সেট করে রেখেছেন—কবে কি করবেন, কোথায় যাবেন। ওই রিমাইন্ডার তারিখগুলো জেনে গেল হ্যাকাররা। এটাই হচ্ছে। সাধারণ এই অ্যাপকে মাধ্যম করে আরও অনেক তথ্য তাদের হাতে চলে যাবে। ডিভাইসের তথ্য চুরি করার জন্যই হ্যাকাররা এটা করছে। এর জন্য তারা অবশ্য একটি ভয়ংকর ম্যালওয়্যার তৈরি করেছে। নাম TOUGHPROGRESS। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে গুগল। এমন সমস্যা আর নেই বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। এটিই প্রথম ম্যালওয়্যার নয়। গুগল থ্রেট ইন্টেলিজেন্স টিম দাবি করেছে, APT41 হ্যাকিং গ্রুপের প্রথম ঘটনাটি ২০২৪ সালের অক্টোবরে রিপোর্ট করা হয়েছিল। এখন এই একই হ্যাকারের দলটি ক্যালেন্ডার অ্যাপকে কাজে লাগাচ্ছে। সিস্টেমের ডিফেন্স ব্রিচ করে তারা আক্রমণ শানাচ্ছে। গুগলের সাইবার নিরাপত্তা গোষ্ঠীর তথ্য মতে, প্রচলিত ফিশিং ই-মেইল পদ্ধতি ব্যবহার করে ম্যালওয়্যারটি লক্ষ্যবস্তুকে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আক্রান্ত যাতে ওই ওয়েবসাইটটি খোলে, সেই লক্ষ্য নিয়েই গোষ্ঠীটি ই-মেইল পাঠায়। যেখানে পিডিএফ এবং জাল ছবি-সহ ক্ষতিকর জিপ ফাইল ম্যালওয়্যারটিকে সক্রিয় করে তোলে। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে গুগল। এমন সমস্যা আর নেই বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু