গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন জিম্মিরা – বর্ণমালা টেলিভিশন

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন জিম্মিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:২৫ 83 ভিউ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত এ কার্যক্রম চলেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের সদ্য সম্পাদিত চুক্তির অংশ হিসেবেই এই সেনা প্রত্যাহার বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। চুক্তির মূল লক্ষ্যগুলোর একটি হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি। সে লক্ষ্যে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে দখলদার বাহিনী। আইডিএফ-এর ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের ট্যাংক ও সাঁজোয়া যানগুলো শুক্রবার সকালে গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ফিরে গেছে। কিছু ইউনিট পুরোপুরি গাজা ছাড়লেও অন্যরা ‘ডিপ্লয়মেন্ট লাইন’ বরাবর নতুন করে অবস্থান নিয়েছে। চুক্তি অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যেই এই সেনা প্রত্যাহার সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে ইসরায়েল। তবে একইসঙ্গে গাজার ভেতরে এখনও গোলন্দাজ ও বিমান হামলা অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে। চুক্তির অংশ হিসেবে সেনা প্রত্যাহার শেষ হওয়ার পর থেকেই ৭২ ঘণ্টার একটি কাউন্টডাউন শুরু হবে। এর মধ্যেই হামাস ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। প্রাথমিকভাবে ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তবে যাদের ইতোমধ্যে নিহত বলে ধারণা করা হচ্ছে, তাদের মরদেহ হস্তান্তরে সময় লাগতে পারে বলে হামাস জানিয়েছে মধ্যস্থতাকারী পক্ষগুলোকে। সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৩ শতাংশ ভূখণ্ড এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। তবে সেগুলোর অধিকাংশই শহরের বাইরের এলাকা, অর্থাৎ নগর কেন্দ্র নয়। ইসরায়েলি সরকার বৃহস্পতিবার গভীর রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদনের পর এই সেনা প্রত্যাহার শুরু হয়। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই বছরের গাজা যুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি