গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার – বর্ণমালা টেলিভিশন

গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৫৯ 133 ভিউ
সাফের গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কারোর নির্বাহী কমিটিতে থাকার সুযোগ নেই। কাজী সালাউদ্দিন সভাপতি পদে আছেন ৪ মেয়াদে। শনিবার গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সালাউদ্দিনের পঞ্চমবার নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা রইল না। শুধু সভাপতি পদেই নয়, এই গঠনতন্ত্র বদলে যাওয়ার ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ তিনের অধিকবার নির্বাচিত হতে পারবেন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’ কাঠমান্ডুতে সাফের কংগ্রেসে সশরীরে যোগ দেননি সভাপতি কাজী সালাউদ্দিন। অনলাইনে যুক্ত হন। সে সভায় গঠনতন্ত্র বদলানো বাদেও আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বছর সাফ নারী, পুরুষ ও বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট হওয়ার কথা। এএফসির মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে এটি নিয়ে কাজ করবে। আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন। মঞ্জুরুল করিম সদ্যসমাপ্ত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কাঠমান্ডু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সাফ অ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত ফাইনালে রেফারিং নিয়ে সাফকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করেছি।’ ভারতের অরুণাচলে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের ৪২ মিনিটে বাংলাদেশ ভারতের জালে বল জড়ায় কর্নার থেকে। বাংলাদেশের গোলের আগেই রেফারি ফাউলের বাঁশি বাজান। বাংলাদেশের দাবি, সেটি ফাউল ছিল না। সাফের নির্বাহী কমিটিতে এই প্রথম নারী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?