খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুন, ২০২৫
৬:৩৪ অপরাহ্ণ
358 ভিউ

খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৩৪ 358 ভিউ
খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র। ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ বলেন,আবু বক্কর সিদ্দিক ৫ আগষ্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। তবে এই ভিডিওটি অনেকদিন পূর্বের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন। কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এই ধরণের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছি। জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মো. রাহাত হোসেন বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি । যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত নৈতিক স্খলন এর দায় কোনভাবেই সংগঠন নেবেনা। তারপরও আমরা বিষয়টি তার কাছে নোটিশ করা হয়েছে। তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওহিদুজ্জামান বলেন,এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। তবে কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার