খাঁটি স্বর্ণ চেনার উপায় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
৭:২৭ পূর্বাহ্ণ
119 ভিউ

খাঁটি স্বর্ণ চেনার উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৭ 119 ভিউ
স্বর্ণের বাজারে আগুন, অর্থাৎ দাম আকাশচুম্বী। তবুও গহনা কেনায় খামতি নেই। অতিরিক্ত অর্থ ব্যয় করেই নারীরা স্বর্ণের গহনা কিনছেন। স্বর্ণের গহনা কিনবেন ভালো কথা, কেনার আগে তা খাঁটি কিনা জেনে নেওয়া ভালো। কেননা প্রথম দেখায় আসল ও নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। খাঁটি স্বর্ণের গহনা কীভাবে চিনবেন • খাঁটি স্বর্ণ চেনার সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো বিআইএস হলমার্ক দেখা। এতে থাকে একটি ত্রিভুজ আকৃতির (বিআইএস-এর লোগো), হলমার্কিং সেন্টারের সিল এবং স্বর্ণের বিশুদ্ধতার মান। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলো গহনার ভেতরের দিকেই খোদাই করা থাকে। • স্বর্ণের বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট (কেটি) দিয়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪কেটি সোনাই সবচেয়ে খাঁটি। তবে গহনা তৈরিতে সাধারণত ২২কেটি (৯১৬), ১৮কেটি (৭৫০), ১৪কেটি (৫৮৫) ও ১০কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস নম্বর যত বেশি হবে, স্বর্ণের মান তত উন্নত বলে ধরা হয়। • আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়। • খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। একটি চুম্বক নিয়ে গহনার কাছে ধরুন। যদি গহনা চুম্বকের সঙ্গে আটকে যায় তাহলে বুঝবেন সেটি খাঁটি নয়। • চিনামাটি বা সিরামিকের প্লেটের ওপর স্বর্ণের বাট, কয়েন বা গহনা আস্তে আস্তে ঘষুন। যদি প্লেটের ওপর কালচে দাগ পড়ে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন