ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের – বর্ণমালা টেলিভিশন

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ৭:৪৪ 19 ভিউ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে প্রায় ৬ হাজার বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টােবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে শুরু হওয়া ‘নর্তে ফায়ার’ পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে যায় বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দমকল সংস্থা ক্যাল ফায়ার। এ ঘটনায় প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই শহরেই খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। খবর আল জাজিরার। অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে থাকা সান্তা আনা বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দাবানলের ঝুঁকি কমাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে আগুন লাগার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থলবাহিনীর পাশাপাশি হেলিকপ্টারও কাজ করছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ব্রাইসন ফায়ারে প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়েছে; আগুনের ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে সান দিয়েগো কাউন্টির হেন্ডারসন ফায়ারে প্রায় ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ আগুনের কারণে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকায় প্রভাব পড়েছে এবং কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো: ইশরাক হোসেন কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯ হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস মেঘালয়ে ফেরার পথ বন্ধ, গারো পাহাড়ে অনিশ্চয়তায় ১৫০ হাতি ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে জমেছে শারদীয় দুর্গোৎসব কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২ সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান