কুষ্টিয়ার তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী – বর্ণমালা টেলিভিশন

কুষ্টিয়ার তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২১ 59 ভিউ
কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী এবং একটি আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ হাজার ভোট। রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপির থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা ও এ আসনের একাধিকবার নির্বাচিত এমপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর। দুই উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭০ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৫০ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৩৬ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ১ লাখ ৭০ হাজার ৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ১ লাখ ১৯ হাজার ১৩৭ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭ হাজার ৬৩০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১৫২ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২০৪। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। এই প্রথম কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা ঐতিহাসিক বিজয় লাভ করার গৌরব অর্জন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে