কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০২৫
১০:২০ পূর্বাহ্ণ
154 ভিউ

কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২০ 154 ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী জাগরণ ও পরিবর্তনে আলেমগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকার। শনিবার (২২ মার্চ) ময়মনসিংহের মুক্তাগাছায় উলামায়ে কেরাম ও ইমাম-খতিবদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিউর রহমান আকন্দ বলেন, বিগত সরকারের দুঃশাসনামলে আলেমগণ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশ থেকে ইসলাম নির্মূল করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে দেশ মুক্তি লাভ করলেও আওয়ামীলীগের ইসলাম বিরোধী তৎপরতা থেকে জাতি এখনও মুক্তিলাভ করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে জাতির মুক্তি নিশ্চিত করার জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান। আলেমগণ ঐক্যবদ্ধ হলে দেশে সহজেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিগত ৫৪ বছরেও এদেশে ইসলামী দল ও আলেমদের মধ্যে একক ঐক্যবদ্ধ প্লাটফরম গড়ে উঠেনি। অতীতকে ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই দেশে কুরআনের রাজ কায়েম হবে। কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র বিধান। কুরআনের বিধান প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। মুক্তাগাছা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, উপজেলা আমির অধ্যাপক শামসুল হক, মাওলানা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রুহুল আমীন, মুফতি তাজউদ্দীন, অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, আব্দুল্লাহ মেহাম্মদ মোজাহীদ, মাওলানা আফতাবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আকরান হোসেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ