নিউজ ডেক্স
আরও খবর
পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি
‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল
গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ
শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী
ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত তিনদিনে তারা আক্রান্ত হন।
শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী এলাকার এক বৃদ্ধ (৭০), নগরীর উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০), জেলার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯) করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
