কিউই পেসার লকি ফার্গুসন গুরুতর চোট পেয়েছেন – বর্ণমালা টেলিভিশন

কিউই পেসার লকি ফার্গুসন গুরুতর চোট পেয়েছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫৬ 128 ভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে খেলা কিউই পেসার লকি ফার্গুসন গুরুতর চোট পেয়েছেন। এই চোটের জেরে আইপিএলের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি। দলটির বোলিং কোচ জেমস হোপস নিউজিল্যান্ডের এই বোলারকে পাওয়ার কোনো ‘হোপ’ দেখছেন না। ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত শনিবার (১২ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে চোট পান ফার্গুসন। সেদিন মাঠ ছাড়ার আগে দুই বলের বেশি করতে পারেননি তিনি। ফার্গুসনের চোট নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও পাঞ্জাবের বোলিং কোচ হোপস বলেছেন, ‘ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে। টুর্নামেন্টের শেষ দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয়, সে গুরুতর চোট পেয়েছে।’ চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন ফার্গুসন। তাকে হারানো পাঞ্জাবের জন্য বড় ধাক্কা। তার জায়গায় অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের বার্টলেটকে খেলাতে পারে পাঞ্জাব। কপাল খুলতে পারে পাঞ্জাবের বেঞ্চে থাকা আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাইয়েরও। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে নিয়মিত লড়তে হচ্ছে ফার্গুসনকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি তার। প্রসঙ্গত, আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে পাঞ্জাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?