কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না: সারজিস আলম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ মে, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
135 ভিউ

কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না: সারজিস আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:৫৭ 135 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কী হয়, তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ফ্যাসিস্ট নয়। নয় কোনো তাঁবেদারের তাঁবেদারি। আগামীর নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দোসরদের মুলোৎপাটনের নির্বাচন। মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোলচত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন। পরে বুধবার দিনাজপুরে কয়েকটি পথসভায় সারজিস আলম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ভোটাররা মার্কা দেখে ভোট দিলে, বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকটা ভালো কাজ করে, আপনাদের পাশে থাকে, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে তাকেই আপনারা জনপ্রতিনিধি হিসাবে বেছে নেবেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য রাজনৈতিক দলের নিরপরাধ মানুষকে হয়রানি, টাকা আÍসাৎ ও চাঁদাবাজির জন্য মামলা বাণিজ্য শুরু করেছে। এ মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না। এদিন দুপুরে এনসিপির বিরল উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও বকুলতলা মোড়ে পথসভায় সারজিস বলেন, গত ১৬ বছর উত্তরাঞ্চলকে অধিকারবঞ্চিত করে রাখা হয়েছিল। দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলে একটি জেলায়ও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। এই উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগ অতিবাহিত হয়েছে। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা? সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলব। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায়, তাদের আগে দেখতে হবে মানুষ কী চায়। সারজিস ছাড়াও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ