কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে – বর্ণমালা টেলিভিশন

কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৭:৫৯ 191 ভিউ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। বুধবার (৩০ জুলাই) তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছে পাওয়া গেছে বাংলাদেশে ইস্যু করা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও একটি বিমান সংস্থার পরিচয়পত্র। পুলিশ সূত্রে জানা যায়, শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যবসার সূত্র ধরেই পুলিশের নজরে আসেন এবং পরে গ্রেপ্তার হন। তদন্তকারীরা জানান, শান্তা একাধিক মডেলিং প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশে তার পরিচিতি রয়েছে। তবে ভারতে অবস্থানের বৈধতা ও ভারতীয় নাগরিকত্ব-সম্পর্কিত নথিপত্রের বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি। এছাড়া, কিছুদিন আগে শান্তা পশ্চিমবঙ্গের ঠাকুরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন, যেখানে তিনি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। পুলিশ বলছে, শান্তা প্রায়ই নিজের পরিচয় ও ঠিকানা পরিবর্তন করতেন। তদন্তসংশ্লিষ্টরা সন্দেহ করছেন, শান্তার সঙ্গে একটি বড় ধরনের জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। ইতোমধ্যে তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি। শান্তার বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই