কমকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৭:১৪ অপরাহ্ণ
113 ভিউ

কমকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:১৪ 113 ভিউ
সংগৃহীত ছবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব শেষে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে নিজের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শেষ মুহূর্তের সময় কাটালেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ সোমবার দুপুরে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস তাঁর ভাষণে গত দেড় বছর ধরে নিরলসভাবে কাজ করার জন্য কার্যালয়ের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং ড. ইউনূস তাঁর দায়িত্ব থেকে বিদায় নেবেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড