নিউজ ডেক্স
আরও খবর
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প
হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান
ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের হুমকির পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‘খালিস্তান’-এর নাম ব্যবহার করে পাঠানো ই-মেইলটির বিষয় ছিল ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’। এতে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিল্লিজুড়ে বড় ধরনের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
হুমকির পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট ও আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়কে হুমকির তালিকায় রাখা হয়েছে।
হুমকি পাওয়ার পর পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা সংস্থাগুলো এসব এলাকায় তল্লাশি চালায়। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় বাড়ানো হয় নজরদারি ও নিরাপত্তা তল্লাশি।
তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর এখন পর্যন্ত সন্দেহজনক বা বিপজ্জনক কোনো বস্তু উদ্ধারের কথা জানায়নি নিরাপত্তা বাহিনী।
ই-মেইলটির পেছনে কারা রয়েছে এবং এটি আতঙ্ক ছড়ানোর কোনো অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]