‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত – বর্ণমালা টেলিভিশন

‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ | ৫:১৬ 114 ভিউ
বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি করা রেলকোচের ছাদ আরও শক্তপোক্ত করেছে ভারত। ভিড়ের সময়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করেন—বাংলাদেশ রেলওয়ের এমন বাস্তবতা বিবেচনায় নিয়েই ছাদের কাঠামো শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। বাংলাদেশের জন্য মোট ২০০টি এলএইচবি (লিঙ্কে হফম্যান বুশ) কোচ তৈরি করছে ভারত। এর মধ্যে প্রথম চালানের ১৯টি কোচ প্রস্তুত করেছে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। এসব কোচের মধ্যে রয়েছে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বাংলাদেশের যাত্রীদের প্রয়োজন ও বাংলাদেশ রেলওয়ের চাহিদা বিবেচনা করে এসব কোচে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। ভারতীয় রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিড়ের সময় যাত্রীরা ছাদে ভ্রমণ করলে যে অতিরিক্ত চাপ তৈরি হয়, তা বিবেচনায় নিয়ে কোচের ছাদের কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। শুধু ছাদ নয়, বাংলাদেশের যাত্রীদের জন্য তৈরি এসব কোচে রাখা হয়েছে শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের স্থান। যাত্রীদের আরামের জন্য রয়েছে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর সুবিধাও রাখা হয়েছে। নিরাপত্তার জন্য কোচগুলোতে থাকছে সিসিটিভি নজরদারি, যাত্রী অ্যালার্ম সিস্টেম এবং আংশিক খোলা যায় এমন জানালা। প্রথম চালানের ১৯টি কোচ কারখানা থেকে বের হওয়ার পর বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন এসব কোচের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় আধুনিক সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের একটি পরিচিত বাস্তবতা—ট্রেনের ছাদে যাত্রী ওঠা—নিয়েও ভারতীয় নির্মাতাদের বিশেষ প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী