নিউজ ডেক্স
আরও খবর
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন
ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!
২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে
কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র
ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!
বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি।
একইসঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও ভারতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি জানান, এসব আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বাংলাদেশে চলমান জ্বালানি সংকট ও অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।
রণধীর জয়সওয়াল বলেন, ‘ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]