কনটেন্ট তৈরিতে যা করতে হবে – বর্ণমালা টেলিভিশন

কনটেন্ট তৈরিতে যা করতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:২৬ 114 ভিউ
বাংলাদেশে প্রথমবার ক্রিয়েটর ডে উদযাপন করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। এতে কনটেন্ট তৈরির ওপর কর্মশালার লার্নিং সেশনে আগ্রহীরা অংশ নেন। বাংলাদেশে দায়িত্বশীলতার সঙ্গে কনটেন্ট তৈরি ও গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, প্ল্যাটফর্মের টুলস ও কী ধরনের রিসোর্স রয়েছে, তা অবহিত করা ছিল এর প্রধান লক্ষ্য। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন। ইন্টারঅ্যাকটিভ কর্মশালা ও প্যানেলে কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি ও প্ল্যাটফর্মে ইন-অ্যাপ সব ফিচার ব্যবহারের বিষয়ে এসব সেশনে বক্তারা কথা বলেন। বিনোদন, টেলিভিশন, ক্রীড়াঙ্গন ছাড়াও কয়েকটি ক্যাটেগরির ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা উপস্থাপন করেন। কনটেন্টকে অর্থবহ ও মানসম্মত করার বিষয়ে সরাসরি আলোচনায় অংশ নেন ক্রিয়েটররা। বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা আর তাদের প্রতি এই প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি রয়েছে বলে জানানো হয়। টিকটক সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটিতে প্রতিভাবান ও সৃজনশীল অনেকেই। ক্রিয়েটর দিবসের মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে চেয়েছি। ‍এই কমিউনিটিকে সঠিক নির্দেশনা দিতে আমরা বিশেষভাবে কাজ করব। আগ্রহীরা যেন গুণগত কনটেন্ট তৈরি করতে পারেন, প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন, সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এই কমিউনিটি শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম মানোন্নত করা ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের গল্প বহির্বিশ্বে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েশনের জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। এমন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আগ্রহীকে অনুপ্রাণিত করা অব্যাহত থাকবে, যেন তারা নিজের গল্প গুণগত ও তথ্যভিত্তিক করে বিশ্বের অগণিত দর্শনার্থীর কাছে উপস্থাপন করতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা