নিউজ ডেক্স
আরও খবর
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
কত ভোট পেলেন গিয়াস উদ্দিন তাহেরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত লাখো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
১১-দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব হেভিওয়েট প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। নির্বাচনে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছেন।
অন্যদিকে তাহেরীকে নিয়ে প্রচার ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটারের ৫৬ দশমিক ১০ শতাংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।