কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো – বর্ণমালা টেলিভিশন

কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৭ 91 ভিউ
অ্যাপলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক। অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল ঘোষণা করা হয়— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এছাড়া নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণেরও তথ্য প্রকাশ করা হয়। আইফোন ১৭ প্রো হলো নতুন সিরিজের দামী ও ফিচারসমৃদ্ধ মডেল। এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি এবং বিল্ট-ইন জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বার। ফলে দীর্ঘ ব্যবহারে ব্যাটারি ফুরিয়ে যায় না এবং ফোন অতিরিক্ত গরম হয় না। আইফোন ১৭ প্রোতে রয়েছে এ১৯ প্রো চিপসেট। পিছনের তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো সুবিধা দিয়ে এসেছে। সামনে আছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। পেশাদার ভিডিও তৈরি ও এডিট করার জন্য নানা টুলসও যোগ করা হয়েছে। ডিসপ্লে স্ক্রিনের আকার ৬.৩ ইঞ্চি। ফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক ২ শিল্ড। প্রো মোশন, ৩ হাজার নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার এবং ব্যাক গ্লাসের চার গুণ বেশি সহনশীলতা এটিকে আগের মডেলের থেকে আলাদা করেছে। ভ্যারিয়েন্ট ও দাম আইফোন ১৭ প্রো মডেলের স্টোরেজ ভ্যারিয়েশন রয়েছে তিনটি— ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। দাম শুরু হচ্ছে ১,০৯৯ মার্কিন ডলার থেকে। স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়বে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে (১ ডলার = ১২১.৭ টাকা) এর প্রাথমিক দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকার মতো। আইফোন ১৭ সিরিজ আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে, আর ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে নতুন আইফোন। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে কবে থেকে এই চারটি নতুন মডেল পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ