ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা বাংলাদেশের, স্পিন বোলিং কোচ রফিক – বর্ণমালা টেলিভিশন

ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা বাংলাদেশের, স্পিন বোলিং কোচ রফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৬:২০ 47 ভিউ
পরবর্তী দুই বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লম্বা বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকেই রেখে দেয়া হয়েছে। একইভাবে সহ-অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তই থাকছেন দায়িত্বে। আর মেয়াদ শেষ হয়ে গেলেও আগামী ২০২৮ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। এই সংস্করণের সহ-অধিনায়ক থাকছেন সাইফ হাসানই। এদিকে, আগামী ১ বছরের জন্য রফিকের সঙ্গে চুক্তি বিসিবির। কাজ করবেন জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে। গত ২ বছর ধরে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। জাতীয় দলে তার সঙ্গে কাজ করবেন রফিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা