‘ওই নূতনের কেতন ওড়ে’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৫
৭:০০ পূর্বাহ্ণ
119 ভিউ

‘ওই নূতনের কেতন ওড়ে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:০০ 119 ভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রতিদিন কোনো না কোনো মসজিদে ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের মাঝে ভোটের প্রচারণা চালান তরুণ এই এমপি প্রার্থী। এসব প্রচারণার কাজে প্রতিদিনই অর্জন করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আর সেগুলো ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে, ওসমান হাদির এই অভিনব নির্বাচনী প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ব্যাপক সাড়া ফেলেছে, তেমনি প্রশংসা কুড়িয়ে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, সমালোচক থেকে শুরু করে আলেম-ওলামাদের কাছ থেকে। তরুণ এই প্রার্থীর নির্বাচনি প্রচারণার কৌশলকে ‘ইউনিক ও অসাধারণ’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। অনেকে তার প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন বিভিন্ন পোস্ট। প্রত্যাশা করছেন সংসদে দেখার। তেমনই একজন- টঙ্গীর আন-নুর জামে মসজিদের খতিব শায়খ আলী হাসান তৈয়ব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওসমান হাদিকে নিয়ে দেওয়া এক পোস্টে তিনি লেখেন- ‘ইউনিক। অসাধারণ। এটাই নতুন বাংলাদেশ। ফজর নামাজের মুসল্লিদের মাঝে নির্বাচনী প্রচারণা। আজ (১১ ডিসেম্বর) ঢাকার পরীরবাগে হাদির এই অভিনব কর্মসূচি সবাইকে মুগ্ধ করেছে।’ এ সময় ওসমান হাদি ও হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতৃত্বকে জাতীয় সংসদে দেখার প্রত্যাশা রেখে তিনি বলেন, ‘হাদি ছেলেটাই আলাদা ধাতে গড়া। আমি চাই— যে বা যারাই ক্ষমতায় যাক, হাদি ও হাসনাতের মতো কয়েকজন গণমানুষের সত্যিকার তরুণ কণ্ঠস্বর সংসদে পৌঁছাক। জাতি ও উম্মাহর স্বার্থে তাদের প্রতিনিধিত্ব নাস্তিক ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে এক বিশাল প্রভাব রাখবে, বিইযনিল্লাহ।’ হাদি ও হাসনাতকে নিয়ে দেওয়া শায়খ আলী হাসান তৈয়বের এই পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায়। বিভিন্নজনে বিভিন্ন কমেন্টে ভরিয়ে দেন তার কমেন্ট বক্স। শায়খের সঙ্গে একমত পোষণ করে আবু হুজাইফা জুনায়েদ নামের একজন লেখেন, সত্যিই, হাদি একজন অমায়িক মানুষ, অন্তরের অন্তঃস্থল থেকে দয়া করি, আল্লাহ যেন তাকে দেশের সেবক হিসেবে কবুল করেন। এদের মতো ব্যক্তিই সংসদ সদস্য হওয়ার যোগ্য। আবু তাহের মিনহাজ নামের একজন লেখেন, নিয়মিতই বাদ ফজর ক্যাম্পেইন করছেন হাদি। তার প্রচারণাও ইউনিক। মামদানি স্টাইলে। হাদির কণ্ঠ সংসদ পর্যন্ত পৌঁছে যাক -সেই কামনা করি। এ সময় মাহবুব সহিদুর রহমান নামের আরেকজন লেখেন, ওসমান হাদি আর হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে- তাদের চেয়ে দেশ আর জনগণেরই লাভ হবে অনেক অনেক বেশি। তিনি বলেন, ওরা জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ। ওরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। এদিকে নোমানি নামে গাজীপুরের এক বাসিন্দা লিখেছেন, আমাদের এদিকেও জামায়াতের কর্মীদের দেখি- বাদ ফজর নির্বাচনি প্রচারণা ও পোস্টার বিলি করতে। তিনি বলেন, যারা নিয়মিত ফজর পড়ে ভোট চাইবে, তাদেরকেই ভোট দেবো- এই হোক আমাদের প্রতিজ্ঞা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে