এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬
৫:১৮ পূর্বাহ্ণ
0 ভিউ

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৮ 0 ভিউ
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শান্ত সর্বশেষ ২০২৫ সালের মে মাসে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই ফরম্যাটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর তিনি দল থেকে বাদ পড়েন এবং এক বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই দলের নেতৃত্ব দেবেন, আর তাওহীদ হৃদয়কে করা হয়েছে সহ-অধিনায়ক। গত জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা পেসার মোস্তাফিজুর রহমানও এই টুর্নামেন্টের মাধ্যমে মাঠে ফিরছেন। দলে তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেনের মতো বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন। অন্যদিকে বোলিং আক্রমণে রয়েছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এশিয়াডের জন্য ভারত ইতোমধ্যে শ্রেয়াস আইয়ার, জাসপ্রীত বুমরাহ, বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মাকে নিয়ে একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। অন্যদিকে পাকিস্তান দলে রয়েছেন সাহিবজাদা ফারহান ও আবরার আহমেদের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা। ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ণ জেতার পর ২০১৪ ও ২০২২ আসরে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’-র (হংকং, মালয়েশিয়া ও ওমান) বিজয়ী দলের সঙ্গে মুখোমুখি হবে তারা। বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিম তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক