এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি – বর্ণমালা টেলিভিশন

এবার নতুন রূপে আসছেন হুমা কুরেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:১৬ 116 ভিউ
‘দিল্লি ক্রাইম’ সিরিজে বড়ি দিদি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী হুমা কুরেশি এবার নতুন রূপে আসছেন। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন। প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়। চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে। মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে। সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা। ২০২৪ সালের আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪