এবার ইরানকে মহান করতে চান ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

এবার ইরানকে মহান করতে চান ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ | ৮:১৩ 98 ভিউ
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি ‘ইরানকে আবার মহান করো’ লেখা একটি স্বাক্ষরিত টুপি ধরে আছেন। এতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং কট্টরপন্থি পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী গ্রাহাম গত সোমবার এক্সে ছবিটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ট্রাম্প দেশের ভেতরে ও বাইরে আমেরিকাকে আরও শক্তিশালী করেছেন। রিপাবলিকান এই সিনেটর আরও লেখেন, ‘ঈশ্বর আমাদের প্রধান সেনাপতি এবং তাঁর অধীনে কর্মরত সব সাহসী নারী-পুরুষের মঙ্গল করুন। আমি একজন আমেরিকান হিসেবে গর্বিত। ঈশ্বর ইরানের সেই সাহসী মানুষদের সহায় হোন এবং রক্ষা করুন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’ ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতার পারদে বাড়তি মাত্রা যুক্ত করেছে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনা। এবার, একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ইরানকে ঘিরে। ট্রাম্পের ছবিটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের বিখ্যাত স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ (আমেরিকাকে আবার মহান করুন) স্লোগানকে পরিবর্তন করে এই টুপি বানানো হয়েছে। টুপিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে, যা সরাসরি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত রোববার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’-এ ছবিটি তোলা হয়। রিপাবলিকানপন্থি হিসেবে পরিচিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই টুপি মাথায় পরে গ্রাহাম বলেন, ‘আমি প্রার্থনা করি, ২০২৬ সাল যেন সেই বছর হয়, যখন আমরা ইরানকে আবারও মহান করতে পারব।’ গত রোববার ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়ে বলেছেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। তিনি সাংবাদিকদের বলেন, তারা যদি আগের মতো মানুষকে হত্যা করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা ‘খুব কঠিন আঘাত’ পাবে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল। জবাবে ইরান দোহার একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে একটি যুদ্ধবিরতি হলেও গত সপ্তাহে ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠন করার চেষ্টা করে, তবে তিনি তাদের ‘ধুলায় মিশিয়ে দেবেন’। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা