এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি – বর্ণমালা টেলিভিশন

এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:১৪ 150 ভিউ
৩৩ বছরের অপেক্ষা ঘুচেছিল দুই মৌসুম আগে। এবারের ব্যবধান আঙুলের কড়ে গুণে দুই মৌসুম। নেপলস শহর যে আরেকবার নীল রঙে ছেয়ে যাচ্ছে, তা আঁচ করা গেছিল। বুক চিতিয়ে লড়েছে অ্যান্তনিও কন্তের শিষ্যরা, ভুল করেনি নাপোলিও। ইন্টার মিলানকে ১ পয়েন্ট পেছনে ফেলেই সেরেছে শিরোপা উৎসব। ইতালিয়ান লিগের শেষ ম্যাচে জিততেই হতো নাপোলিকে। সমীকরণ এমন ছিল—হার কিংবা ড্র যা হোক, শিরোপার নিশ্বাস দূরত্বে আফসোস নিয়ে থামতে হবে নেপলসবাসীর। ‘জয়’ সব কিছুর একমাত্র সমাধান। ক্যাগলিয়ারির বিপক্ষে জিওভান্নি ডি লরেঞ্জোরা ভুল করেনি। ২-০ গোলে হারিয়েই সেরেছে অঙ্ক। শেষ তিন মৌসুমে নাপোলির এটি দ্বিতীয় শিরোপা। সবমিলিয়ে চারটি। ইন্টার মিলান তাদের হাতে থাকা সবটা করে রেখেছিল। কোমোকে কোনো প্রকার সুযোগ না দিয়েই হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু এই ভাগ্য পুরোটাই নাপোলির হাতে। মৌসুম শুরু থেকে রাজ করা দলটি মাঝে থমকে পড়েছিল। এরপর দারুণ গতিতে ঘুরে দাড়ায়। শেষদিকে দুই ড্র আফসোস বাড়িয়েছিল, কিন্তু শিরোপায় বাগড়া হয়নি। হতে পারত যদি না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাওয়া ইন্টার গড়বড় করে বসত। লিগের শেষ ম্যাচের আগেরটিতে পয়েন্ট না খোয়াত, তবে ফল ভিন্ন হতে পারত। সেটি হয়নি। নাপোলি ও ইন্টার—দুদলরেই প্রয়োজন ছিল জয়ের। ব্যবধান ছিল এক পয়েন্টের। দুটি দলই জিতেছে। ওই এক পয়েন্টই সমাধান করে দিয়েছে—নাপোলি হচ্ছে ইতালির সবচেয়ে সেরা ক্লাব। ৮১ পয়েন্ট নিয়ে ইন্টারকে দুইয়ে থেকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন নাপোলির পয়েন্ট ৮২। দুই মৌসুম আগে নাপোলিকে নিয়ে বিশাল উদযাপন হয়েছিল। উপকূলের শহরটি মেতে ছিল বড় আনন্দে। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল শহর। এবারও তেমন। এদিন ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনি আর ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় নিশ্চিত করে নাপোলি। শিরোপা উদযাপন শেষে নাপোলি অধিনায়ক জিওভান্নি শুনিয়েছেন তাদের উচ্ছ্বাস, ‘সবার সহযোগীতা আছে, কিন্তু কোচ এখানের সব। নাপোলির শীর্ষে যেতে তাকে খুব প্রয়োজন ছিল। সে অসাধারণ।’ নাপোলিকে সেরা বানানো কন্তেকে নিয়ে আলাদা আলোচনা। একটি রেকর্ডও গড়ে ফেলেছেন নেপলসের কোচ। তিনিই একমাত্র কোচ যিনি তিনটি ভিন্ন ক্লাবের হয়ে সিরি’আ শিরোপা জিতেছেন। আগের দুটির একটি ইন্টার মিলানের হয়ে, অন্যটি জুভেন্টাসের। এবার নাপোলির ইতিহাসে কন্তে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে