এনরিখের সঙ্গে ‘আজীবন’ চুক্তি পিএসজির! – বর্ণমালা টেলিভিশন

এনরিখের সঙ্গে ‘আজীবন’ চুক্তি পিএসজির!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৪ 103 ভিউ
পিএসজির কোচ হিসেবে ২০২৩ সালে দায়িত্ব নেন লুইস এনরিখে। এরপর একটার পর একটা শিরোপা ঘরে তুলতে শুরু করেছেন তিনি। লা প্যারিসিয়ানদের হয়ে নবম শিরোপা জিতেছেন সাবেক এই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ। এনরিখের বড় সাফল্য প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। যে শিরোপার জন্য কাতারি অর্থে চলা ক্লাবটি অঢেল অর্থ ঢেলেও পূর্বে সাফল্য পায়নি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের জুটি গড়েও সাফল্য আসেনি। সেই শিরোপা বার্সার ট্রেবল জয়ী কোচ জিতেছেন মেসি-নেইমার-এমবাপ্পেকে ছাড়া। বার্সার জার্সিতে উসমান ডেম্বেলের ক্যারিয়ার ইনজুরিতে একটু একটু করে শেষ হতে যাচ্ছিল। সেই ডেম্বেলেকে তিনি ব্যালন ডি’অর জিতিয়েছেন। ফিফা দ্য বেস্টও উঠেছে ডেম্বেলের হাতে। ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর লুইস এনরিখের সঙ্গে তাই আজীবনের চুক্তি করতে যাচ্ছে পিএসজি। সংবাদ মাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এনরিখের সঙ্গে চুক্তি আছে পিএসজির। কিন্তু নিকট ভবিষ্যতে তাকে ক্লাব ছাড়তে দিতে চায় না লা লা প্যারিসিয়ান বোর্ড। লম্বা সময়ের জন্য চুক্তি করে তাকে প্যারিসে রেখে দিতে চায়। পিএসজি তাকে আজীবন ক্লাবে থাকার চুক্তির প্রস্তাব দিতে চায়। বিগত বছরগুলোকে পিএসজির বড় সমস্যা ছিল হুটহাট কোচ ছাঁটাই করা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা টমাস টুখেলকে পরের মৌসুমে ছাঁটাই করেছিল ক্লাবটি। মাউরিসিও পচেত্তিনো, ক্রিস্টোফার গালতিয়েররা টিকতে পারেননি ক্লাবে। ওই ক্লাব এনরিখেকে সুযোগ দিচ্ছে, নিজের মতো কাজ করার। যে চুক্তিতে পিএসজি তাকে বরখাস্ত করে অপমান করবে না। তবে এনরিখে চাইলে চাকরি ছাড়তে পারবে। ক্লাবের নতুন শিরোপা জয় নিয়ে এনরিখে বলেন, ‘ক্লাবের জন্য এটা ঐতিহাসিক। সাধারণত মৌসুম শেষেই পর্যবেক্ষণ হওয়া উচিত। এটা হিসাব-নিকাশের সময়ও না। তবে ২০২৫ বছরের কথা বললে ভালো অর্জন বলা চলে। শিরোপা জিততে পেরে আমরা খুশি। আরও খুশি ক্রিস্টমাসের ছুটিতে যেতে পেরে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন