ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট: আমিনুল হক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুন, ২০২৫
১১:১৩ পূর্বাহ্ণ
150 ভিউ

ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট: আমিনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১৩ 150 ভিউ
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার তারা স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে। বুধবার বিকালে রাজধানীর উত্তরাতে মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং পল্লবী হাতিরঝিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয় নাই। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে বাজেট দিতে এ অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্থর। বিদেশিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ ১০ বছরে সর্বনিম্নে চলে গেছে। তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আমিনুল হক বলেন, জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই জবাবদিহিতার সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে। তিনি বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভেতরে করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সব দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে- দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহবান আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ। সন্ধ্যায় মিরপুর ৬ নম্বরে দারুল উলুম মাদ্রাসার এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে