নিউজ ডেক্স
আরও খবর
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর
উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও অন্তত ৭০ জনকে। মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়।
২০ জুলাই (রোববার) ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।’
পোস্টে আরও বলা হয়, ‘এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।’
২১ জুলাই (সোমবার) দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।’
পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।’
পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের এই ভেরিফায়েড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কবার্তামূলক পোস্ট করে থাকে। তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না।
পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে।
এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির বলেন, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি।
আবদুল্লাহ আল জাবির আরও বলেন, মূলত ‘ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটি’র কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে। পরে বিমান বিধ্বস্তের সঙ্গে এটিকে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়।
জাবির বলেন, তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাইরে কিছু না।
তিনি বলেন, আমরা তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি এদের পুরো চক্র আফ্রিকা থেকে এসব ভুয়া পেজ অপারেট করে।
সবাইকে এসব ভুয়া পেজ এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের এই সাইবার নিরাপত্তা বিশ্লেষক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।