নিউজ ডেক্স
আরও খবর
ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির
যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?
যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি
ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি”
ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো
আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ
লাখ লাখ টাকা চাঁদা-অবৈধ ফি’র চক্রে জিম্মি বাংলাদেশি শ্রমিকরা: জানালেন সিঙ্গাপুরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী
ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, সফরে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এই সংকটের মধ্যে দুই দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছে দেশটি। আসিম মুনিরের এই সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]